কৃষি আর্টিকেলসমূহ
চাষাবাদ, বাগান ও ফসলের পরিচর্যা নিয়ে বিশেষজ্ঞদের লেখা বিস্তারিত নির্দেশনার সংগ্রহ।
ধানের ব্লাস্ট রোগ ও দমন ব্যবস্থাপনা
ব্লাস্ট ধানের একটি ছত্রাকজনিত ক্ষতিকারক রোগ। বোরো ও আমন মৌসুমে সাধারণত ব্লাস্ট রোগ হয়ে থাকে। অনুকূল আবহাওয়ায় রোগ প্রবণ জাতে এ রোগের আক্রমণে ফলন শতভাগ পর্যন্ত কমে যেতে পারে। চারা অবস্থা থেকে শুরু করে ধান পাকার আগ পর্যন্ত যে কোনো সময় রোগটি দেখা দিতে পারে। এটি ধানের পাতা, গিট এবং নেক বা শীষে আক্রমণ করে থাকে। সে অনুযায়ী এ রোগটি পাতা ব্লাস্ট, গিঁট ব্লাস্ট ও নেক ব্লাস্ট নামে পরিচিত। আমন মৌসুমে সকল সুগন্ধি জাতে এবং বোরো মৌসুমে ব্রি ধান২৮, ব্রি ধান৫০, ব্রি ধান৬৩, ব্রি ধান৮১, ব্রি ধান৮৪, ব্রি ধান৮৮ সহ সকল সরু, আগাম ও সুগন্ধি জাতে শীষ ব্লাস্ট রোগ বেশি হয়ে থাকে। শুধুমাত্র এই একটি রোগের কারণেই ধানের উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হতে পারে। তবে সঠিক সময়ে সঠিক ব্যবস্থা নিলে এ রোগের আক্রমণ থেকে ধানকে রক্ষা করা সম্ভব।
বিস্তারিত পড়ুনছাদবাগান স্থাপন কৌশল ও সার ব্যবস্থাপনা
ছাদবাগান এখন দেশের জনপ্রিয় একটি কৃষি পদ্ধতি। মূলত বাড়ির খালি ছাদে অথবা বেলকনিতে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে ফুল, ফল, শাকসবজির বাগান গড়ে তোলাকে ছাদবাগান বলে, ইংরেজিতে একে বলা হয় রুফ টপ গার্ডেন। বর্তমানে রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে বাড়ির ছাদে বাগান করা বেশ জনপ্রিয়তা পেয়েছে। অধিকাংশ বাড়ির ছাদের দিকে তাকালেই বিভিন্ন ধরনের বাগান দেখা যায়। অবশ্য রাজধানীসহ দেশের বিভিন্ন শহরের ছাদে যেসব বাগান দেখা যায় তার অধিকাংশ অপিরিকল্পিতভাবে গড়ে উঠেছে। পরিকল্পিতভাবে উদ্যোগ নেয়া হলে বাড়ির ছাদে যে কোন গাছ, এমনকি শাকসবজিও ফলানো সম্ভব। সারা বিশ্বে দিন দিন ছাদ বাগানের গুরুত্ব বাড়ছে। শহরাঞ্চলে ছাদ বাগানের মাধ্যমে ফুল, ফল ও সবজির পারিবারিক বাগান এখন আর শৌখিনতার প্রতীক নয় বরং অর্থনৈতিক উৎসের পাশাপাশি পরিবেশ রক্ষা ও নির্মল বায়ু উৎপাদনের জীবন্ত কারখানা।
বিস্তারিত পড়ুনবাগানের গাছগুলো ভালো রাখবেন যেভাবে
গ্রীষ্মকালে গরম তো থাকবেই। বৃষ্টি হওয়ায় কিছুদিন হয়তো স্বস্তি পাওয়া যাচ্ছে। বারান্দা বা ছাদে আমাদের শখের বাগানজুড়ে যে গাছগুলো আছে, গরম থেকে তাদের বাঁচিয়ে রাখতে আমরা কী করছি? এই গরমে নিজের খেয়াল রাখার পাশাপাশি গাছপালারও যত্ন নিতে হবে। এ বিষয়ে জরুরি কিছু পরামর্শ দিয়েছেন এ আর গ্রীন গার্ডেনের ব্যবস্থাপনা পরিচালক রুবেল ইসলাম আকন্দ।
বিস্তারিত পড়ুনটবে চাষ করেই মিলবে ফল ও সবজি
অল্প পরিসরে বাগান করে সবজিসহ নানান খাবারের চাহিদা মেটানো যায় গাছ লাগাতে জায়গার অভাব এখন বড় একটি বাস্তবতা। তবে ছোট বারান্দা, ছাদ কিংবা সামান্য খোলা জায়গাও হতে পারে সুন্দর সবুজ বাগান। কারণ পাত্র বা টবেই ফলবে কিছু নিদিষ্ট ফল ও সবজি।
বিস্তারিত পড়ুন